‘ধুম ৪’ সিনেমায় খলনায়ক রণবীর !

Jun 18, 2025 - 14:19
Sep 4, 2026 - 02:37
 0  32
‘ধুম ৪’ সিনেমায় খলনায়ক রণবীর !

বিনোদন ডেস্ক 

বলিউডের বিখ্যাত ধুম মুভির ইতিহাসে প্রথমবার, খলনায়কের আসনে রণবীর কাপুর। পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, রণবীরই হচ্ছেন এবারের ধুমের ভিলেন, আর চরিত্রটি নাকি লিখে ফেলা হয়েছে একেবারে তাঁর ব্যক্তিত্ব মাথায় রেখে।

প্রযোজক আদিত্য চোপড়া এবং লেখক শ্রীধর রাঘবণ একসঙ্গে ‘ধুম ৪’ এর স্ক্রিপ্ট চূড়ান্ত করেছেন। জানা গেছে, আগের ধুম পর্বগুলোর তুলনায় এবার গল্পের ক্যানভাস হবে অনেক বড়, একটি গ্লোবাল অ্যাকশন থ্রিলার; যা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স থেকেও আলাদা ধাঁচে তৈরি হচ্ছে।

পরিচালনার দায়িত্বে থাকছেন আয়ন মুখার্জি, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। ‘ওয়ার ২’ মুক্তির পরই শুরু হবে সিনেমাটির প্রি-প্রোডাকশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।