‘কী পড়েছ?’ সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো ‘তুমি কী পারো ?

Aug 17, 2026 - 18:39
 0  8
‘কী পড়েছ?’ সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো ‘তুমি কী পারো ?
লিখেছেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।এসএসসির পরের সময়টা একজন শিক্ষার্থীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।এসএসসি পাসের পর আমাদের পরিবারগুলোতে পরিচিত কিছু আলোচনা শুরু হয়। কোন কলেজে ভর্তি হব, কোন বিভাগে পড়ব, পলিটেকনিকে পড়বে কি না, মাদ্রাসা বা ভোকেশনাল থেকে পড়লে পরবর্তী গন্তব্য কোথায় হবে, ইত্যাদি।
 
একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ভাবতে গেলে এসব প্রশ্ন আসাটাই স্বাভাবিক। তবে ২০২৬ সালে দাঁড়িয়ে এর সঙ্গে আরেকটি প্রশ্ন যোগ করা দরকার। আগামী পাঁচ বছরে আমি কী কী করতে শিখব? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এরই মধ্যে পড়াশোনা, ব্যবসা ও কর্মক্ষেত্রে পরিবর্তন শুরু করেছে। কিছু কাজ সহজ হচ্ছে, কিছু কাজের ধরন বদলে যাচ্ছে, আবার নতুন ধরনের কাজ তৈরি হচ্ছে। এই পরিবর্তন সামনে আরও দ্রুত হবে। তাই একজন তরুণ কোথা থেকে পড়াশোনা করেছে বা পরীক্ষায় কত নম্বর পেয়েছে, তার পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সে আদতে কী করতে পারে, অর্থাৎ দক্ষতার আলোচনা এখান থেকেই শুরু হওয়া উচিত। দক্ষতা বলতে আমরা অনেক সময় কম্পিউটার কোর্স, গ্রাফিক ডিজাইন, কোডিং বা কোনো কারিগরি প্রশিক্ষণকে বুঝি। এগুলো অবশ্যই দক্ষতা। তবে দক্ষতার পরিধি এর চেয়ে অনেক বড়। নিজের কথা গুছিয়ে বলতে পারা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, মানুষের সঙ্গে কাজ করা, সময় ও দায়িত্ব সামলানো, কোনো সমস্যার কারণ বুঝে সমাধানের চেষ্টা করা, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া—এগুলোও দক্ষতা। একজন শিক্ষার্থী কলেজ, পলিটেকনিক, মাদ্রাসা কিংবা ভোকেশনাল, যে ধারাতেই পড়ুক, মূল পড়াশোনার পাশাপাশি তার দক্ষতা তৈরির সুযোগ আছে।
 
 তবে দক্ষতার ওপর গুরুত্ব দেওয়ার মানে এই নয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব কমে গেছে। তাই পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতাগুলোও ধীরে ধীরে আয়ত্তে আনার সুযোগ থাকা দরকার

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।