৯ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে জয় পেল হাল সিটি

Aug 22, 2026 - 19:46
 0  10
৯ বছর পর প্রিমিয়ার লিগে ফিরে জয় পেল হাল সিটি

ফুটবল যে এক আনপ্রেডিক্টেবল খেলা তা বার বার ফুটবলে দেখা যায়। কখনো দেখা যায় ছোট ছোট দল বড় দলকে হারিয়ে দিয়ে বিরল ইতিহাস ঘটায়। আবার যা কখনো কল্পনাও করা যায় না তাও দেখা যায় ফুটবলে।

এমকেএম স্টেডিয়ামের ২৪,৪৭০ জোড়া চোখ তখন বিশ্বাস করতে পারছিল না, তারা কী দেখছে! হাল সিটির সমর্থকেরা তো বটেই, ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক যে কজন ছিলেন, তারাও। স্কোরলাইন ২-০। কিন্তু জয়ী দলটার নাম ম্যানচেস্টার ইউয়নাইটেড নয়, হাল সিটি!

নয় বছর পর ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে ফিরেই যা করে দেখাল হাল সিটি, তা এক অবিশ্বাস্য। অন্যদিকে গত মৌসুম তিনে থেকে শেষ করা ইউনাইটেডের জন্য এ যে কত বড় এক ধাক্কা! আগের মৌসুমের মাঝামাঝি দায়িত্ব পাওয়া ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের এটা প্রথম পূর্ণ মৌসুম হতে যাচ্ছে। সেই মৌসুমের শুরুটাই হলো হার দিয়ে, তার আবার নিচের লিগ থেকে ওঠে আসা দলের বিপক্ষে!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।