৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

Aug 6, 2026 - 16:03
 0  10
৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ছয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে  বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, নোয়াখালী খাল, রহমতখালি খাল ও ফেনী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সেলোনিয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। এসব নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

সতর্কবার্তায় বন্যা তথ্য কেন্দ্র জানিয়ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকাভুক্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।


এদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী দুই দিন হ্রাস পেতে পারে। তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।


গত ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের আত্রাই, ঘাঘট, পুনর্ভবা, টাঙ্গন, করতোয়া ও যমুনেশ্বরী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্যা সতর্ক কেন্দ্র। অপরদিকে আপার করতোয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আত্রাই ও মহানন্দা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। উক্ত নদীসমূহের পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী এক দিন দেশের অভ্যন্তরে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং ভৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।