২০২৭ ক্রিকেট  ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ

Aug 22, 2025 - 13:13
Aug 22, 2025 - 13:14
 0  20
২০২৭ ক্রিকেট  ওয়ানডে বিশ্বকাপ ম্যাচ

ক্রীড়া ডেস্ক 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আইসিসির মূল পর্যায়ের কোনো টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। সহযোগী হিসেবে থাকছে নামিবিয়া ও জিম্বাবুয়ে। টুর্নামেন্টেটি শুরু হতে এখনও দেড় বছর বাকি থাকলেও কোন দেশে কতটি ম্যাচ হবে তা জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্থানীয় এক সংস্থাকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। 

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন পার্ল মাফোশে বলেন, দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরাই আমাদের বোর্ডের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা তৈরি হচ্ছি।

জানা গেছে, ২০২৭ বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। এর মধ্যে ৪৪টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। ভেন্যু আটটি। সেগুলো হল- জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেইন, ইস্ট লন্ডন ও পার্ল। এই আট মাঠে মোট ৪৪টি ম্যাচ হলেও কোন মাঠে কতগুলো ম্যাচ হবে তা এখনও জানানো হয়নি। বিশ্বকাপের বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।