স্মিথের মুখে বাংলাদেশের প্রশংসা
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়ে নিজেদের জাত চিনিয়েছে টাইগাররা। টাইগারদের পারফরম্যান্স সত্যি ছিল প্রসংসার যোগ্য। তাই তাদের প্রশংসা করতে ভুল করেনি স্মিথ।
একবার অস্ট্রেলিয়ার দিক থেকে ভাবুন। বাংলাদেশের কাছে হার বলে কথা! কেন এমন হলো?
৯ উইকেটে হারের পর স্টিভ স্মিথ সোজাসাপটাই বললেন, বাংলাদেশই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার খারাপ খেলার চেয়ে স্মিথ বাংলাদেশের ভালো পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন।
এবিসি স্পোর্টকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, ‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’
স্মিথ মনে করেন, ম্যাচের প্রথম দিন সকালেই পার্থক্য গড়ে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলাতে পারেননি। স্মিথ বলেন, ‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেছেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিডই হয়ে দাঁড়ায় বড় পার্থক্য। স্মিথের ভাষায়, ‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’
What's Your Reaction?