স্পেনই ফেবারিট, বললেন ফ্রান্স কোচ

Jul 14, 2026 - 19:51
 0  10
স্পেনই ফেবারিট, বললেন ফ্রান্স কোচ

ফুটবলে জয় পরাজয় নির্ভর করে মাঠের লড়ায়ে। কিন্তু ফ্রান্সের কোচ স্পেনকে নিয়ে একটি মাইন্ড গেম খেললেন যেখানে তিনি স্পেনকে ফেবারিট হিসাবে দাবি করলেন।এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বিবেচনায় এখন পর্যন্ত ফ্রান্সকেই সেরা দল বলতে হবে। প্রতিপক্ষ যে দলই হোক না কেন, ম্যাচের আগে ফেবারিট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফরাসিরাই। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম মনে করছেন, প্রথম সেমিফাইনালে স্পেনই বরং ফেবারিট। ফরাসিরা নাকি এই ম্যাচে আন্ডারডগ!

কথাটি দেশম বলেছেন সেমিফাইনাল–পূর্ব সংবাদ সম্মেলনে। তাঁর মতে, স্পেনের আক্রমণ ও রক্ষণ—দুটিই বেশ ভালো। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও এরপর ধীরে ধীরে টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেয়েছে স্পেন। তা ছাড়া ফ্রান্স সর্বশেষ দুই দেখায় স্পেনের কাছে হেরেছেও।

এসব কারণেই নাকি স্পেন এই ম্যাচে এগিয়ে থেকে মাঠে নামবে, ‘কেপ ভার্দের বিপক্ষে ওদের প্রথম ম্যাচটি ভুলে যান। এর পর থেকে প্রতিটি ম্যাচে স্পেন প্রমাণ করেছে যে তারাই টুর্নামেন্টের ফেবারিট। আমি অবশ্য লুইসের (স্প্যানিশ কোচ) ওপর বাড়তি কোনো চাপ তৈরি করতে চাই না। সে খুব ভালো করেই জানে যে মানুষ এই দলকে নিয়ে কতটা প্রত্যাশা করে আছে।’

স্পেনের ভারসাম্যপূর্ণ ফুটবল নিয়ে ফরাসি কোচ আরও বলেন, ‘স্পেন যেমন দারুণ আক্রমণ করতে পারে, তেমনি ওদের রক্ষণভাগও চমৎকার। গত ৬ বা ৭ ম্যাচে ওরা মাত্র ১টি গোল হজম করেছে।’

স্পেন কোচ অবশ্য ফেবারিট তকমা গায়ে লাগাচ্ছেন না। তিনি বরং দেশমের মন্তব্যের কথা জেনে সংবাদ সম্মেলনে হেসেছেন। তিনি মাঠের পারফর্মেন্সের উপর নির্ভর করতে চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।