সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

May 22, 2025 - 23:03
May 22, 2025 - 23:03
 0  26
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিনা প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরগুনার পাথরঘাটার মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০)। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

গত বুধবার (২১ মে) সৌদির স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ আল খারিজ সড়কের আজিজিয়ার দিকে রাবেয়া হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

নিহত মোহাম্মদ খোকন ওরফে সুলতান বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে। তিনি ১০ বছর ধরে সৌদির একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ছুটিতে বাড়িতে এসে মার্চ মাসে আবার সৌদিতে যান। তার ১৩ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও সৌদি পুলিশের বরাতে সৌদিপ্রবাসী আব্দুর রহমান মোল্লা বলেন, হাসপাতালের বিপরীত দিক থেকে রাস্তা পার হয়ে হাসপাতালে প্রবেশের সময় তাঁকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এ সময় তাকে টেনেহিঁচড়ে প্রায় ২০০ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ নিয়ে হিমঘরে রাখে। সুলতান একটি মিসরীয় কেমিকেল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির সঙ্গে যোগাযোগ করে লাশ দেশে পাঠানোর কথা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।