সুদানে ভয়াবহ ভূমিধসে ১ হাজার জনের মৃত্যু

Sep 2, 2025 - 11:27
Sep 2, 2025 - 11:28
 0  26
সুদানে ভয়াবহ ভূমিধসে ১ হাজার জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক 

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষ মারা গিয়েছে। 

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনী।

কয়েক দিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার (৩১ আগস্ট) দারফুরের মাররা পর্বতমালার তারাসিন গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে গোটা গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায় বলে জানায় দেশটির সেনাবাহিনী।

তথ্য অনুযায়ী, গ্রামের সব বাসিন্দা অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। একজন মাত্র বেঁচে গেছেন। সুদানে ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে। সেখানকার একটি গ্রুপের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রুপটি দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে। তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী, পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। এ ছাড়া গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয় গেছে বলে জানিয়েছে তারা।

সুদানের সেনাবাহিনী ও প্যারমিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুষ্কর।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।