সাপে কামড়ালে কী করবেন ?

Jul 3, 2025 - 21:52
Jul 3, 2025 - 21:52
 0  60
সাপে কামড়ালে কী করবেন ?

বিনা ডেস্ক 

সাপে কামড়ানো একটি সাধারণ কিন্তু প্রাণঘাতী ঝুঁকি। এমন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক ব্যবস্থা নিলে প্রাণ রক্ষা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, সময় নষ্ট না করে রোগীকে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কারণ হাসপাতালেই প্রয়োজনীয় অ্যান্টি-ভেনম ওষুধ পাওয়া যায় এবং সাপে কাটার সম্পূর্ণ চিকিৎসা পাওয়া যায়।

সাপে কামড়ালে যা করবেন : 
শান্ত থাকুন: ভয়ের কারণে হৃদস্পন্দন বাড়লে বিষ দ্রুত ছড়ায়। রোগীকে সান্ত্বনা দিন।  অঙ্গটি নাড়াচাড়া করবেন না: কামড়ানো অঙ্গ স্থির রাখুন।  ব্যান্ডেজ বা কাপড় পেঁচিয়ে দিন: কামড়ের কিছু ওপরে শক্ত করে পেঁচিয়ে দিন, যেন বিষ ধীরে ছড়ায়।  কামড়ের স্থান সাফ করুন: পানি দিয়ে ধুয়ে ফেলুন, কিন্তু কেটে রক্ত বের করবেন না। রোগীকে শুয়ে রাখতে হবে: হৃদয়ের সমান বা নিচু অবস্থানে কামড়ের স্থান রাখুন।  জরুরি ভিত্তিতে হাসপাতালে নিন: সময় নষ্ট না করে রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিন।

যা করবেন না:  
কামড়ের স্থান চুষে বিষ বের করবেন না। ছুরি দিয়ে কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না।  ভুয়া বা অদক্ষ চিকিৎসকের কাছে যাবেন না।  

বিশেষ লক্ষণ:  
বুকে টান  
চোখে ঝাপসা  
কথা বলতে কষ্ট  
শরীর অবশ হওয়া  
ঘুম ঘুম ভাব। 

উপরের লক্ষণ থাকলে বুঝতে হবে সাপটি বিষাক্ত এবং অবিলম্বে চিকিৎসা জরুরি।

প্রতিরোধে যা করবেন:
মাঠে কাজের সময় রাবারের বুট পরুন। হাত ঢেকে কাজ করুন। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। টর্চ বা লাইট নিয়ে চলাফেরা করুন রাতে ।সাপে কামড়ানো অবস্থায় দ্রুত সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে। তাই সচেতন থাকুন, সময়মতো চিকিৎসা নিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।