সময় মিললেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sep 1, 2026 - 16:58
 0  10
সময় মিললেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দু’দেশের মধ্যে পুনরায় আলোচনা চলছে ।দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে দিল্লি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের বিপুল জনসমর্থন নিয়ে বহুবার এই দেশ শাসন করেছে, যা ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে। জনগণ বিএনপির প্রতি গভীর টান অনুভব করে বলেই বারবার আমাদের নির্বাচিত করেছে। এটি একটি ঐতিহাসিক পার্টি। যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে যেখানেই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে। 

এর মধ্যে গত ২৯ আগস্ট নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার করতে অনুমতি না দেওয়া দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, এদিন ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনার আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত এই সেমিনারটি বাতিল করে আয়োজকরা।

গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দিল্লি সফর’ নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত এই মাসে তিনি দিল্লি সফরে যাননি। যদিও ভারত থেকে বারবার আগ্রহ দেখায়। দুই সরকারের মধ্যে এ নিয়ে কথা চালাচালি হয়। এবার ঢাকার পক্ষ থেকে আগের চেয়ে তুলনামূলক ইতিবাচক বার্তা এলো সফরের বিষয়ে।

এদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর নিজের এক্স পোস্টে এ তথ্য জানান।

বাংলাদেশের গণতন্ত্র যখনই ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।