শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Oct 14, 2026 - 13:02
 0  1
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ছবি:সংগৃহীত

আলবেনিয়ার রাজধানী তিরানায় শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছুড়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শিক্ষা ও সামাজিক নানা সমস্যা নিয়ে চলা বিক্ষোভ একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

আন্দোলনের আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, উচ্চশিক্ষার খরচ, আর্থিক সহায়তা এবং পড়াশোনা শেষে চাকরি পাওয়ার সুযোগ নিয়ে তারা বিক্ষোভ করছেন। 

অপরদিকে সমাজের বৈষম্য ও সরকারের প্রতি ক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন তারা বলে জানান কয়েকজন বিক্ষোভকারী।

বিক্ষোভকারী লুলজেতা কোলা বলেন, ‘আলবেনিয়ার এখন বিপ্লব দরকার। পরিবর্তন দরকার। পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। কারণ, এভাবে আর চলতে পারে না।’

দেশটিতে সামাজিক অবিচার গভীর জানিয়ে তিনি আরও বলেন, ধনী ও দরিদ্র মানুষের মধ্যে ব্যবধানও অনেক বেশি।

ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আলবেনিয়ায় এ বিক্ষোভ হলো। 

এদিকে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। বিভিন্ন বিদ্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দিয়ে শিক্ষক নিয়োগ বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা উন্নত করার দাবি জানাচ্ছেন তারা।

ফ্রান্সের বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড় রয়েছে। এতে শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়, শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জরাজীর্ণ অবস্থা তুলে ধরতে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফ্রান্সজুড়ে এই আন্দোলন শুরু হয়। এ পর্যন্ত আন্দোলনকারীরা মিছিল করেছেন, শত শত স্কুল অবরোধ করেছেন এবং অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছেন।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।