শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট শডেলসি রদ্রিগেজ

Jan 6, 2026 - 11:03
 0  17
শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট শডেলসি রদ্রিগেজ

বিশ্ব ডেস্ক 

ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়ছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার (৫ জানুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি ডেলসি রদ্রিগেজ জানান, দেশের প্রতি অবৈধ সামরিক আগ্রাসনের ফলে ভেনেজুয়েলার জনগণের যে কষ্ট হয়েছে, সেই কষ্ট নিয়ে শপথ গ্রহণ করতে এসেছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেদের নির্দোষ দাবি করেছেন। স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়। 

আদালতে নিকোলাস মাদুরো বলেন, আমি নির্দোষ ও একজন সৎ মানুষ। এখনও আমার দেশের প্রেসিডেন্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow