রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কায় চালক নিহত

Oct 9, 2026 - 17:37
Oct 9, 2026 - 17:37
 0  2
রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কায় চালক নিহত
ছবি :সংগৃহীত

রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে যায়। দুর্ঘটনায় অটোরিকশাচালক সানোয়ার হোসেনের (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তৌহিদ জানান, আমি নিজেও একজন অটোরিকশাচালক। আমি মিন্টু রোডের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে ভিড় দেখে এগিয়ে গিয়ে দেখতে পাই এক অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। পরে আমি সেখানকার লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

তিনি আরও বলেন, আশপাশের লোকের মুখে জানতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি আইল্যান্ডে উঠে গেলে তিনি ধাক্কা খেয়ে গুরতর আহত হন। পরে ঢামেকে নিলে গেলে মারা যান। অটোরিকশায় আরও দুই-একজন যাত্রী ছিল বলে আমি শুনেছি। তবে, তাদের অবস্থা কী এটা বলতে পারবো না। তাদের অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ব্যক্তি আরও জানান, নিহতের পকেট থেকে কিছু টাকা এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত অটোরিকশাচালক মাথার ডান পাশে ও ঘাড়ে প্রচণ্ড আঘাত পান। গলার ডান পাশ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।