রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

Jan 24, 2026 - 21:00
Jul 9, 2026 - 06:00
 0  15
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

বিনা ডেস্ক 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় প্রথম শিফটের পাসের হার ২৩.১৫ শতাংশ ও দ্বিতীয় শিফটের পাসের হার ২৬.৩২ শতাংশ।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় এই ফল প্রকাশিত হয়।

জানা যায়, এ বছর দুই শিফটে 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে প্রথমস্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ১২১২২৬৩৪। তিনি নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

দ্বিতীয় শিফটে প্রথমস্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী। তিনি পরীক্ষায় ৮৮ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ১১২০৩২৫৮। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। 

এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির 'এ' ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১.১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।