রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

Oct 7, 2026 - 15:12
Oct 7, 2026 - 15:12
 0  2
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে মামলা করা হয়েছে ৭৩টি।

বুধবার (৭ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ডিএমপি।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১, লালবাগ বিভাগে ৫৫, ওয়ারী বিভাগে ৫৯, মতিঝিল বিভাগে ৭৫, তেজগাঁও বিভাগে ৬০, মিরপুর বিভাগে ১১৪, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৪২ ও গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি ছুড়ি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা, ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

সারাদেশ ভিশন: বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন, সম্ভাবনা ও বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, তথ্যভিত্তিক এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা দেশের তৃণমূল বাস্তবতা বোঝার প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের স্থানীয় জনজীবন, স্থানীয় সরকার, আঞ্চলিক উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা এবং মাঠপর্যায়ের বাস্তব ঘটনাবলিকে নির্ভুল, দ্রুত, প্রেক্ষাপটসমৃদ্ধ ও সমাধানমুখী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে দেশের প্রতিটি অঞ্চলের কণ্ঠস্বর জাতীয় সিদ্ধান্ত ও জনআলোচনায় যথাযথ গুরুত্ব পায়।