যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Jul 31, 2026 - 18:44
 0  16
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের জন্য বাংলাদেশ এসে ঢাকা ও কক্সবাজার সফর করছে। ঢাকায় পৌঁছে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।মার্কিন দূতাবাসের এক কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সূত্রটি জানায় ,আমি শুধু এটুকু বলতে পারি যে এটি একটি ভালো বৈঠক ছিল।’
অবশ্য বৈঠকে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের ঠিক কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এ দিকে আজ শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। কাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গর। বৈঠকের পর এক্স-এর এক পোস্টে তিনি বলেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। অনেক ইতিবাচক অগ্রগতি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।