যশোরে অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

Aug 3, 2026 - 17:59
 0  10
যশোরে অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের অনবরত নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক বৃদ্ধ বাবা।

গত রোববার (২ আগস্ট) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জুয়ার টাকার জন্য প্রতিনিয়ত ঘরের আসবাবপত্র ভাঙচুর ও মাকে মারধরের অভিযোগে মামলা করেছেন যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের দিনমজুর বাবা তরিকুল ইসলাম।

বিচারের প্রথম দিনই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিচারক সঞ্জয় পাল মামলাটি আমলে নেন এবং অভিযুক্ত আজিম উদ্দিনের বিরুদ্ধে তাৎক্ষণিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলায় তরিকুল ইসলাম উল্লেখ করেন, তিনি পেশায় একজন দিনমজুর। ছেলে আজিম কোনো কাজকর্ম করে না। কিছুদিন ধরে তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সারাদিন ঘরের দরজা বন্ধ করে মোবাইলে মগ্ন থাকত সে। পরে তরিকুল ইসলাম ও তার স্ত্রী বিউটি বেগম নিশ্চিত হন যে, আজিম মারাত্মকভাবে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে।

জানা গেছে, জুয়া খেলার জন্য আজিম প্রতিদিন বাবা-মায়ের কাছে ১ হাজার টাকা করে দাবি করতে শুরু করে। অভাবের সংসারে দিনমজুর বাবার পক্ষে সেই টাকা দেওয়া অসম্ভব হয়ে পড়লে সে ঘরে তাণ্ডব চালাতে থাকে। সর্বশেষ গত ১৫ জুলাই বিকেলে আজিম পুনরায় টাকা দাবি করলে তার বাবা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, কোথায় পাব টাকা? তুই তো আমাদের জীবন শেষ করে দিলি। এ কথা শোনামাত্র আজিম মারাত্মক ক্ষিপ্ত হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এ সময় মা বিউটি বেগম বাধা দিতে এলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। একপর্যায়ে ঘরে গচ্ছিত রাখা ৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় আজিম।

ঘটনার পর স্থানীয় সামাজিক বিচারে বিষয়টির কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন তরিকুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।