যবিপ্রবির প্রথম শিক্ষাবর্ষের নবীন বরণ 

Jul 13, 2026 - 19:39
Jul 13, 2026 - 19:40
 0  6
যবিপ্রবির প্রথম শিক্ষাবর্ষের নবীন বরণ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এবং একই দিনে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর  জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং বিশেষ অতিথি হিসেবে উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান উপস্থিত থাকবেন। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ওরিয়েন্টেশন কিট বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।