মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা লিখলেন রোনালদো

Oct 8, 2026 - 12:25
Oct 8, 2026 - 18:19
 0  4
মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা লিখলেন  রোনালদো
ছবি:সংগৃহীত

রোনালদিনিয়ে, নেইমার, লুইস সুয়ারেস থেকে শুরু করে বর্তমান ও সাবেক অসংখ্য তারকা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসিকে। আবেগ আর স্তুতির জোয়ার বইয়ে যাচ্ছে ফুটবল বিশ্বময়। তবু যেন একটু অপূর্ণতা ছিল, একজনের অপেক্ষা ছিল। সেই তিনি, দুই দশক ধরে মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও এবার শ্রদ্ধা জানালেন আর্জেন্টাইন জাদুকরের বিদায়ে।

মেসির সবশেষ ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্যের ঘরে রোনালদো লেখেন, লিও, এতগুলো বছর ধরে নিজের দেশের হয়ে লড়েছ এবং এমন এক ইতিহাস তৈরি করেছো, যা চিরকাল রয়ে যাবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার জন্য আমার পূর্ণ শ্রদ্ধা।

গত দুই দশকে এই দুজনের নাম উচ্চারিত হয়েছে এক নিশ্বাসেই। মাঠে যেমন দুজন রচনা করেছেন অবিশ্বাস্য সব অধ্যায়, তাদের দ্বৈরথ আর লড়াই নিয়ে রচনা হয়েছে মহাকাব্য। বিশেষ করে, ক্লাব ফুটবলে দুজনের চমকপ্রদ প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অনন্য এক উপাখ্যান হয়েই থাকবে। ক্রমে অবশ্য রেকর্ড আর কীর্তিতে রোনালদোকে ছাপিয়ে গেছেন মেসি। বিশেষ করে, দেশের হয়ে অর্জনে নিজেকে অন্য উচ্চতায় তুলে নিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। বিদায়বেলায় সেই সম্মানও তিনি পাচ্ছেন।

মেসির বিদায় যখন আবেগে ভাসছে, তখন রোনালদো নিজেও জাতীয় দল নিয়ে স্বস্তিতে নেই। পর্তুগালের অনুশীলন ক্যাম্প থেকে হঠাৎ চলে যাওয়ার পর কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। ফলে অনিশ্চয়তার মধ্যেই পড়েছে তার নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।