মেসির জাদুতে জয়ে ফিরলো মায়ামি

Aug 30, 2026 - 12:43
 0  8
মেসির জাদুতে জয়ে ফিরলো মায়ামি

কিছুটা কঠিন সময় পার করছিল মায়ামি। তারা জয় থেকে বিরত ছিল টানা ৫ ম্যাচ। কিন্তু তাদের ভরসা ছিল দলের কাপ্তান মেসির উপরে তারা জানতেন জাদুকর মেসি যে কোন সময় যে কোন কিছু ঘটিয়ে দিতে পারেন। ্আজ ফ্লোরিডায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে মেসির দল মায়ামি।  আর্জেন্টাইন তারকার চার গোলের রাতে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।

আজ ফ্লোরিডায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে একাই করেছেন চার গোল।
মেসি তাঁর ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন। তবে মায়ামির হয়ে এটিই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

লিওনেল মেসি যেন বিস্ময়বোধক চিহ্নেরই অন্য নাম’ — হ্যাটট্রিকের পরই ধারাভাষ্যকার বলে উঠেছিলেন কথাটা। যদি মেসি সেখানেই থেমে যেতেন তাহলে হয়তো কথাটা একটি প্রচলিত প্রশংসার মতোই মনে হতো কিন্তু তিনি থেমে যাননি এরপর ফ্রি কিক থেকে করেছেন আরো একটি অসাধারন গোল । যেমনি তিনি শুরু করেছিলেন ঠিক তেমন ভাবেই শেষ করেছেন্। আজ তার করা ৪ টি গোলের সাথে লুইস সুয়ারেজকে দিয়েও আরও একটা গোল করালেন। 


মায়ামির জয় এর দিনে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচের শুরুতে মায়ামির হয়ে গোলের খাতা খোলেন কাসেমিরো। ২০ মিনিটে হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর এটিই ছিল ক্লাবের হয়ে প্রথম গোল। তবে ৩৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মন্ট্রিয়েল। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন ফ্যাবিয়ান হারবার্স। এরপরই শুরু হয় মেসির ঝলক।

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামির স্কোরলাইন ২–১ করেন মেসি। বিরতির পর মেসির দাপট আরও বাড়ে। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন ৮৩ মিনিটে। কিন্তু এর পূর্বে ৮০ মিনিটে গোল করান লুইস সুয়ারেজকে। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে করেন চতুর্থ গোল। এই গোল আসে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে।


এই ম্যাচের পর মেসি এমএলএসের গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তিনি ১৯ ম্যাচে ১৮ গোল করেছেন। তার পরের অবস্থানে আছেন এফসি ডালাসের পিটার মুসা।

 শেষ পর্যন্ত মায়ামি মাঠ ছাড়ে ৭-১ গোলের বড় জয় নিয়ে। পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানও ধরে রেখেছে তারা। যদিও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনও দশ পয়েন্টে পিছিয়ে মায়ামি। । অন্যদিকে মন্ট্রিয়ল আছে ১৪ নম্বরে। তাদের অবস্থান তালিকার প্রায় শেষের দিকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।