মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা : মার্কিন রাষ্ট্রদূত

Aug 10, 2026 - 18:11
 0  12
মালাই চপ ও ছানার জিলাপি জন্মের মজা : মার্কিন রাষ্ট্রদূত

বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।


সোমবার (১০ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


দূতাবাসের পোস্টে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘ঐতিহ্যবাহী সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের রসগোল্লা, মালাই চপ আর ছানার জিলাপি জন্মের মজা!

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশিদের কাছে জানতে চেয়েছেন, পছন্দের মিষ্টি কোনটি-রসগোল্লা, মালাই চপ নাকি ছানার জিলাপি?

এর আগে গতকাল রবিবার ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন। এসময় তিনি পেয়ারা চাষি বাগান মালিকের সঙ্গে কথা বলেন। তখন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে তিনি বরিশাল ও ঝালকাঠি ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করে লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।