মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল

Aug 22, 2025 - 13:09
Aug 22, 2025 - 13:09
 0  26
মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল

বিশ্ব ডেস্ক 

মার্কিন বিমান বাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল খান। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যেসব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন, তাদের মধ্যে শরিফুল খান একজন।

মার্কিন প্রতিরক্ষা দফতরের ওয়েবসাইট থেকে শরিফুল খানের পদোন্নতির তথ্য পাওয়া গেছে। এছাড়া, গেল ২০ আগস্ট নতুন পদে শরিফুল এম. খানের অভিষেক অনুষ্ঠান হয়েছে বলে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।

মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যানুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকার’ স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৩ জুন ওই ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর একজন কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। স্পেস অপারেশনস, স্পেস সিস্টেমস, স্যাটেলাইট অপারেটর এবং উৎক্ষেপণে তাঁর দীর্ঘ এবং সফল সামরিক অভিজ্ঞতা রয়েছে। সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে স্কোয়াড্রন এবং উইং পর্যায়ে কমান্ডিং পদের দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।