মাউশির অধীন জনবলের পে-স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

Oct 1, 2026 - 16:55
Oct 1, 2026 - 16:59
 0  2
মাউশির অধীন জনবলের পে-স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
ছবি সংগৃহীত

'জাতীয় বেতন স্কেল-২০২৬' অনুযায়ী মাউশির অধীন মাঠপর্যায়ে জনবলের বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।আগামী ৭ অক্টোবরের মধ্যে সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে স্বচ্ছতা বাড়াতে iBAS++-এর Organogram sub-module-এর ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের কাজ চলছে। এতে পদ বা পদবি, মূল গ্রেড ও পদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হবে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো Organogram sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কন করা জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

চিঠিতে তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা, রুম নম্বর-৫৩০-এ জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে [dd.hrm.dshe@gmail.com](mailto:dd.hrm.dshe@gmail.com) ঠিকানায় ই-মেইলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে। এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।