ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলা‌দেশ

Sep 5, 2025 - 16:47
Sep 5, 2025 - 16:47
 0  20
ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলা‌দেশ

বিনা ডেস্ক

ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলা‌দেশ।  শুক্রবার (৫ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ত্রাণসামগ্রী নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ।

এ প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ সরকার জরুরি ভিত্তিতে এই মানবিক সহায়তা পাঠায়। ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল যৌথভাবে কাজ করেছে।

গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজা‌রের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজা‌রের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।  ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণসামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে। ত্রাণসামগ্রী প্রেরণে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেড, প্রাণ-আরএফএল একযোগে কাজ করেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।