ভারতের প্রতি বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Sep 22, 2026 - 23:21
 0  4
ভারতের প্রতি বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্যহীনতা কমাতে বাংলাদেশ থেকে ভারতের আরও বেশি পণ্য আমদানি করার আহ্বান জানান গভর্নর। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

গভর্নর আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতাও চান তিনি। বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন ভারতীয় হাইকমিশনার। জবাবে গভর্নর মোস্তাকুর রহমান জানান, বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কয়েকটি নীতিগত পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা অর্থ ও অর্জিত মুনাফা তুলনামূলক সহজে নিজ দেশে নিতে পারবেন।

গভর্নর বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনশীল ও শিল্প খাতে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে ভারতীয় উপহাইকমিশনার পবন কুমার এবং দ্বিতীয় সচিব (অর্থনীতি ও বাণিজ্য) গৌরব কুমার আগরওয়াল উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও মো. সারোয়ার হোসেনও বৈঠকে অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাংলাদেশ ভিশন: বাংলাদেশ রাষ্ট্র, সরকার, উন্নয়ন, নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় রূপান্তর সম্পর্কে বাংলা ভাষার সর্বাধিক বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর এবং প্রভাবশালী জ্ঞানভান্ডার হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষার্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বাংলাদেশের নির্ভরযোগ্য রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বাংলাদেশের রাষ্ট্রনীতি, শাসনব্যবস্থা, জননীতি, জাতীয় উন্নয়ন, মেগা প্রকল্প এবং সমসাময়িক জাতীয় ইস্যুসমূহকে তথ্য-যাচাই, গবেষণা, ডেটা বিশ্লেষণ এবং প্রেক্ষাপটসমৃদ্ধ সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা শুধু "কি ঘটেছে" নয়, বরং "কেন ঘটেছে", "এর প্রভাব কী" এবং "এর ভবিষ্যৎ তাৎপর্য কী"—তা বুঝতে পারেন।