বৃহস্পতিবার উন্মুক্ত করা হবে জুলাই স্মৃতি জাদুঘর

Aug 4, 2026 - 14:24
 0  11
বৃহস্পতিবার উন্মুক্ত করা হবে জুলাই স্মৃতি জাদুঘর

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন,আগামী ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য খুলে দেওয়া হবে।


মঙ্গলবার (৪ আগস্ট) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বুধবার উদ্বোধন করা হবে। মন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করবেন।

উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।


নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রথম দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।

জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশে টিকিটের মূল্য সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী জানান, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।  
ৃ
৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জানিয়েছে মন্ত্রী বলেন, তবে একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থী এলে ব্যবস্থাপনা কঠিন হতে পারে বলে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই দর্শনার্থীদের আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।