বিপিএল নিয়ে কাটল শঙ্কার মেঘ

Jan 16, 2026 - 20:13
Sep 4, 2026 - 03:23
 0  29
বিপিএল নিয়ে কাটল শঙ্কার মেঘ

ক্রীড়া ডেস্ক 

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএল ফের শুরু হচ্ছে । গতকাল ১৫ জানুয়ারির যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, তা মাঠে গড়াবে আজ ১৬ জানুয়ারি। রাতে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

কোয়াবের সদস্যদের সঙ্গে বিসিবির বৈঠক শেষে বিপিএল মাঠে গড়ানোর ব্যাপারে বিস্তারিত জানান বিপিএলের সদস্য সচিব মিঠু। তিনি জানান, ১৫ জানুয়ারির দুই ম্যাচ ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দেখা যাবে ১৬ জানুয়ারির খেলা। 

প্লে-অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, জোড়া কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স, ১৭ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস, ১৮ জানুয়ারি নোয়াখালী এক্সপ্রেস ও রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস পরস্পরের বিপক্ষে মাঠে নামবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow