বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার :পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Aug 7, 2026 - 16:13
 0  11
বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার :পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা বিদেশে গেলেও পড়ালেখা শেষে তারা যেন নিজ দেশে ফিরে আসতে উৎসাহিত হন, সরকার সে ধরনের উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ফরেন এডুকেশন কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম ‘আন্তর্জাতিক শিক্ষা এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, অতীতের সরকারগুলো দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তরুণ প্রজন্মের জন্য টেকসই সুযোগ সৃষ্টি করতে পারেনি। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নিরাপত্তা, সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ ও কর্মসংস্থানের সুযোগ থাকবে। এতে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে যুক্ত হতে পারবেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। যুব সমাজের জন্য দেশের অভ্যন্তরে ও বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া প্রবাসী ও স্থানীয় শ্রমিকদের অধিকতর কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।


তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হবে। শিক্ষার্থীদের স্বার্থে চলমান কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে সরকার সহযোগিতা করবে।

উচ্চশিক্ষার নামে প্রতারণা নিয়ে শামা ওবায়েদ বলেন, এডুকেশন কনসালটেন্সির অজুহাতে কিছু অসাধু চক্র শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছে।

এ ধরনের অনিয়ম বন্ধে ও অপরাধীদের শনাক্ত করতে সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।