বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০০০ ডলার ফি নেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে কাজের সুযোগ চাওয়া বিদেশি শিক্ষার্থীদের অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) প্রোগ্রামের জন্য ৭০ হাজার মার্কিন ডলার ফি আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সাথে এই সুবিধার পরবর্তী প্রতিবার নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনের বরাতে জানা যায়, মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এই নতুন কাঠামোর সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কোনো শিক্ষার্থীর প্রথমবার ওপিটি অংশগ্রহণের জন্য ৭০ হাজার ডলার এবং পরবর্তী সময়ে প্রতিবার নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি প্রদান করতে হবে। ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধ ও সস্তা বিদেশী শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিএইচএস জানিয়েছে।
সূত্র: টাইমস নাউ
What's Your Reaction?