ফুটবল বিশ্বকাপে স্থান পেল ঘানা
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের বাছাইপর্বে ২১ তম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ঘানা।
রোববার রাতে কমোরসের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ঘানা। একমাত্র গোল্ডেন গোলটি করেন মোহাম্মদ কুদুস।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন ঘানাকে। আফ্রিকা অঞ্চল থেকে কদিন আগে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া।
ঘরের মাঠে কমোরোসের বিপক্ষে জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের ইতি টেনেছে ঘানা। ‘আই’ গ্রুপে ঘানার অবস্থান সবার উপরে।
আফ্রিকা অঞ্চল থেকে আলজেরিয়া, মিশর, মরক্কো, তিউনিসিয়া ও ঘানা, এই পাঁচ দেশ ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
তিন দেশ নিয়ে আয়োজিত হতে চলা বিশ্বকাপে বাছাইপর্ব খেলে জায়গা নিশ্চিত করেছে ২১ দেশ। বিশ্বচ্যাম্পিয়ন হতে বিশ্বকাপের মঞ্চে লড়াই করতে এখনও বাছাইপর্ব নিশ্চিত করতে হবে আরও ২৭ দেশকে।
What's Your Reaction?