ফিলিস্তিনি হামলায় এক হামাস কমান্ডার নিহতের দাবি ইসরাইলের

Jul 16, 2026 - 20:20
Jul 16, 2026 - 20:21
 0  10
ফিলিস্তিনি হামলায় এক হামাস কমান্ডার নিহতের দাবি ইসরাইলের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে চালানো এক বিমান হামলায় উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাসের কাসাম ব্রিগেডের স্নাইপার ইউনিটের দায়িত্বে থাকা কর্মকর্তা ওমর আহমেদ আবু কাসেম নিহত হয়েছেন।  এমনটাই দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

সেনাবাহিনীর দাবি, চলমান যুদ্ধে গাজায় ইসরাইলি সেনাদের ওপর বিভিন্ন হামলায় তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গত দুই দিনে ইসরাইলি বিমান হামলায় গাজায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১ হাজার ১২৩ জন ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।