প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআইকে প্রত্যাহার
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার(৪ অক্টোবর) বিকেলে তাকে বাগেরহাট মডেল থানা থেকে প্রত্যাহার করা হয়।
এর আগে রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসতবাড়িতে এসআই দ্বীপ মণ্ডলকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
দ্বীপ মন্ডল বাগেরহাট মডেল থানার বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ কারণে ওই এলাকায় তার নিয়মিত যাতায়াত ছিল।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হবে। তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?