পুতিন-মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

Sep 11, 2026 - 21:46
Sep 13, 2026 - 09:03
 0  5
পুতিন-মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে অবস্থানরত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৈঠকে প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক জ্বালানি, সার, গুরুত্বপূর্ণ খনিজ, উৎপাদন, রেলওয়ে ও ইস্পাত খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে ২০৩০ সালের মধ্যে ভারত ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে রাশিয়ার তৈরি সু-৫৭ যুদ্ধবিমান ভারতকে বিক্রির সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া রাশিয়া থেকে ভারতের তেল আমদানি, নিরাপদ জ্বালানি সরবরাহ এবং ইউক্রেন যুদ্ধের শান্তি প্রচেষ্টার বিষয়েও দুই নেতা আলোচনা করেন।

বৈঠকের একপর্যায়ে মোদি পুতিনকে প্রাচীন তামিল সাহিত্যকর্ম ‘তিরুক্কুরাল’-এর রুশ ভাষার অনুবাদ উপহার দেন।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ১৩ সেপ্টেম্বর পুতিনের ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

বৈঠককালে কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পুতিনকে প্রাচীন তামিল সাহিত্য ‘তিরুক্কুরল’-এর একটি রুশ অনুবাদ গ্রন্থ উপহার দেন। পুতিন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের মূল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবেন।

সূত্র: টাইমস অব ইন্ডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ইন্টারন্যাশনাল ডেস্ক ভিশন: বাংলা ভাষাভাষী বিশ্বের জন্য আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, ভূরাজনীতি, বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বপরিবর্তনের সবচেয়ে বিশ্বাসযোগ্য, গবেষণানির্ভর ও প্রভাবশালী জ্ঞানকেন্দ্র হওয়া; যা বিশ্বকে বোঝার ক্ষেত্রে বাংলাদেশি পাঠকের প্রথম রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত ঘটনাবলিকে তথ্য, গবেষণা, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা; যাতে পাঠক শুধু "বিশ্বে কী ঘটছে" তা নয়, বরং "কেন ঘটছে", "বাংলাদেশের জন্য এর অর্থ কী" এবং "ভবিষ্যতে এর সম্ভাব্য প্রভাব কী"—তা গভীরভাবে বুঝতে পারেন।