পাকুন্দিয়ায় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৭ গরুর

Jul 6, 2026 - 18:32
Jul 6, 2026 - 18:33
 0  8
পাকুন্দিয়ায় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৩, প্রাণ গেল আরও ৭ গরুর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপ ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা সবাই গরুবোঝাই পিকআপের যাত্রী। তাঁরা হলেন বিল্লাল হোসেন (৩৫), আবু সাইদ (৩৯) ও আবদুস ছোবহান (৩৯)। তাঁদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে বাসচালকের সহযোগীসহ আরও দুজন আছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি।


আজ সোমবার(৬ জুলাই)  বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।


 জানা যায়, দুর্ঘটনার শিকার বাসটি ঢাকা-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের। দুর্ঘটনার সময় বাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছিল এবং পিকআপটি গরু নিয়ে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে নরসিংদী যাচ্ছিল।উপজেলার সুখিয়াবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে সড়কে গরুবোঝাই পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। গরুবোঝাই পিকআপটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাস ও গরুবোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। কয়েকটি গরু মারা গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ন্যাশনাল ভিশন: বাংলাদেশের জাতীয় জনজীবন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সরকারি কার্যক্রম এবং নাগরিক বাস্তবতার সবচেয়ে বিশ্বাসযোগ্য, জবাবদিহিমূলক ও জনস্বার্থভিত্তিক সংবাদ ও জ্ঞানকেন্দ্র হওয়া; যা নাগরিক, নীতিনির্ধারক, গবেষক এবং গণমাধ্যমের জন্য জাতীয় ঘটনাপ্রবাহের প্রধান রেফারেন্স প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: রাজধানী, মন্ত্রণালয়, সংসদ, আদালত, নির্বাচন, জনসেবা এবং নাগরিক জীবনের প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি দ্রুত, নির্ভুল, প্রেক্ষাপটসমৃদ্ধ এবং ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করা; যাতে নাগরিকেরা রাষ্ট্রের কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত এবং সেগুলোর বাস্তব প্রভাব সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।