পাকিস্তানের বিপক্ষে ভারতের দাপট
পাকিস্তান ক্রিকেটের দিনকাল সত্যিই ভালো যাচ্ছে না।একের পর রেকর্ড করা লজ্জার হার।তা ছেলেদের ক্রিকেটই হোক, আর মেয়েদের! ছেলেদের ক্রিকেটের টালমাটাল অবস্থা তো সবারই জানা।
আজ নারী এশিয়া কাপের ম্যাচে দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তানের মেয়েরাও। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এর চেয়ে কম রানে কখনো অলআউট হয়নি তারা।
এত কম রান নিয়ে বোলারদের আর তেমন কিছু করার ছিল না। তবু তারা ভারতের ৩ উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছে। ৮.৪ ওভারেই পাকিস্তানের রান তাড়া করে ফেলে ৭ উইকেটে ম্যাচ জিতেছে ভারত।
দুই ম্যাচের একটিতে জেতা পাকিস্তানের ১১ সেপ্টেম্বর শেষ ম্যাচে জিততে হবে হংকংয়ের বিপক্ষে।
What's Your Reaction?