পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ
দিন দিন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে হোয়াটসঅ্যাপে যুক্ত পরিচিত ব্যক্তিদের জন্মতারিখ না জানার কারণে নির্দিষ্ট দিনে জন্মদিনের শুভেচ্ছা জানানো আর হয়ে ওঠে না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে পরিচিত ব্যক্তিদের জন্মদিন মনে করিয়ে দিতে আলাদা একটি বিভাগ যুক্ত হচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো। সুবিধাটি চালু হলে যেসব ব্যবহারকারী নিজেদের জন্মতারিখ জমা দেবেন, তাঁদের জন্মদিন কাছাকাছি চলে এলে বা নির্ধারিত দিনে অন্য ব্যবহারকারীদের রিমাইন্ডার পাঠাবে হোয়াটসঅ্যাপ।
ডব্লিউ আ বেটা ইনফোর তথ্যমতে, জন্মদিনের রিমাইন্ডার পাঠানোর নতুন সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে এটি উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই কবে ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। ফেসবুকে বহু বছর ধরেই বন্ধুদের জন্মদিনের রিমাইন্ডার দেখানো হয়।ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে হোয়াটসঅ্যাপে (WhatsApp) এই সুবিধাটি যুক্ত করবে। তবে ব্যক্তিগত গোপনীয়তাকে গুরুত্ব দিয়ে পরিচিতি পাওয়া এই বার্তা আদান-প্রদানের অ্যাপটিতে এমন সুবিধা যুক্ত হলে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
What's Your Reaction?