নিজের অবসর নিয়ে কি ভাবছেন মেসি

Jul 30, 2026 - 19:23
 0  12
নিজের অবসর নিয়ে কি ভাবছেন মেসি

বর্তমান প্রজন্মের সেরা প্লেয়ারদের মধ্যে অন্যতম একজন হলেন মেসি। যদি প্রশ্ন করা হয় মেসির জীবনে কিসের অভাব তাহলে তার উত্তর হয়তো কেউ সঠিক ভাবে দিতে পারবে না। একজন প্লেয়ার হিসাবে বিশ্বকাপসহ সকল ট্রফি অর্জন করেছেন তিনি। তার কাছে হয়তো ফুটবল থেকে পাওয়ার কিছু বাকি নেই।

মেসি ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ৬৩ মিনিট পর মাঠে নেমে আর্জেন্টিনার হয়ে নিজের অভিষক ম্যাচ খেলেন।  সেই ২০০৫ থেকে ২০২৬ দীর্ঘ ২১ বছর তিনি এখনো নিজের দেশের হয়ে খেলে যাচ্ছেন দিচ্ছেন দেশের জন্য নিজের সেরাটা। তার অভিষেক ম্যাচে ঘটেছিল এক মজার কাহিনী মাঠে নামার ৪৭ সেকেন্ডপর হাঙ্গেরির একজন প্লেয়ারকে কনুই মারার কারনে তিনি দেখেন লাল কার্ড আর সেখানেই থেমে যায় তার অভিষেক ম্যাচের যাত্রা।

খেলার মাঠের সফলতা ব্যার্থতা মাঝে দিয়েই এগিয়ে গেছেন মেসি। ব্যার্থতা মেনে নিতে না পেরে একবার তিনি অবসরও নিয়েছিলেন। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ হারের পর তিনি হার মানতে না পেরে অবসরের ঘোষণা দেন। আবার দেশের প্রতি টান ভালোবাসা থেকে মাত্র অবসরের ৪৭ দিন পর তিনি আবার জাতীয় দলে ফিরে আসেন।

শেষ হয়েছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনেলে খেলেছিল মেসির দল আর্জেন্টিনাও।  কিন্তু ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেই মেসির দল।

সেই সাথে চারপাশে থেকে আসে নানান কথা মেসি কবে অবসর নিচ্ছেন?  কবেই বা মেসি অবসর নিবেন? অবসর নিয়ে মেসির চিন্তা ভাবনাটাই বা কেমন?

কিন্তু আনুষ্ঠানিক ভাবে এখনো মেসি আন্তর্জাতিক ফটবল থেকে অবসর নিচ্ছেন না বালে জানা যায়। কিন্তু মেসির ২০২৬ এর বিশ্বকাপের পর আর কোন বিশ্বকাপ খেলার পরিকল্পনা নেই। তিনি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার এবং দেশের মাটিতে বিশেষ বিদায়ী ম্যাচ পাওয়ার পরিকল্পনা করছেন।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় ইন্টার মায়ামির সাথে তার ক্লাব চুক্তি ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল রয়েছে, ফলে তিনি ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন।

বিশ্বকাপ হারের পর আর্জেন্টিনার দলের মধ্যে একটি ভারসাম্য নষ্ট হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দলের একটি মসৃণ পালাবদল বা ট্রানজিশন নিশ্চিত করতে তিনি আরও কয়েক মাস আর্জেন্টিনার জার্সি গায়ে খেলা চালিয়ে যাবেন বলে ধারনা করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।