নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক ক্রয়মূল্য নির্ধারণ

Oct 1, 2026 - 09:55
Oct 1, 2026 - 09:55
 0  2
নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক ক্রয়মূল্য নির্ধারণ

বাণিজ্যিকভাবে উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুতের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দুটি পৃথক সঞ্চালন লাইনের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৯৮ পয়সা থেকে ৭ টাকা ১১ পয়সা পর্যন্ত। নির্ধারিত এই মূল্যে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক আদেশে বিইআরসি এ মূল্য নির্ধারণ করে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩৩ কেভি সঞ্চালন লাইনে প্রতি ইউনিট বিদ্যুতের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৯৮ পয়সা। আর ১৩২ কেভি সঞ্চালন লাইনের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম রাখা হয়েছে ৭ টাকা ১১ পয়সা।


সম্প্রতি ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে সরকারের কাছে বিক্রির জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করেছে বিদ্যুৎ বিভাগ। একই ধরনের নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের ক্ষেত্রে সরকারি ক্রয়মূল্যের এই পার্থক্য নিয়ে প্রশ্ন উঠেছে।


সঞ্চালন ও বিতরণ ব্যবহারে আলাদা মাশুল

বিইআরসির আদেশে বলা হয়েছে, কোনও বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট অন্য কোনও প্রতিষ্ঠানের গ্রিড বা সঞ্চালন লাইন ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য ১ টাকা ২২ পয়সা ওপেন অ্যাক্সেস ট্যারিফ (টিওএটি) দিতে হবে।

এছাড়া ছয়টি প্রতিষ্ঠানের বিতরণ লাইন ব্যবহার করলে প্রতি ইউনিটে আলাদা মাশুল দিতে হবে। এর মধ্যে পিডিবি পাবে ৭০ পয়সা, পল্লী বিদ্যুৎ ১ টাকা ৪৩ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ৮৫ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ৯৯ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ৮৭ পয়সা এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ১ টাকা ৪ পয়সা পাবে।
এর সঙ্গে সঞ্চালন লাইন ব্যবহার করা হলে প্রতি ইউনিটে আরও ৩৮ পয়সা দিতে হবে। সিঙ্গেল বায়ার হিসেবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা মনিটরিংয়ের জন্য পিডিবি প্রতি ইউনিটে আরও ৫ পয়সা পাবে।

২০ শতাংশ বিদ্যুৎ কিনবে সরকার


নীতিমালা অনুযায়ী, বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিজেদের উদ্যোগে গ্রাহক সংগ্রহ করতে হবে। উৎপাদিত বিদ্যুতের ২০ শতাংশ সরকার কিনবে। কোনও নির্দিষ্ট গ্রাহক কোনও সময়ে বিদ্যুৎ নিতে না চাইলে ওই বিদ্যুৎ সাময়িকভাবে পিডিবি কিনে নেবে।
বিদ্যুৎকেন্দ্র স্থাপন, গ্রাহক সংগ্রহসহ সংশ্লিষ্ট সব ধরনের কাজ বিনিয়োগকারীকে নিজ দায়িত্বে করতে হবে।
বেসরকারি খাতে নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র


নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে ২০২৫ সালের অক্টোবরে ‘নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর নীতি, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে সরকার।
এ নীতিতে প্রথমবারের মতো বেসরকারি খাতে বাণিজ্যিক ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, বিদ্যুৎ ক্রেতার সঙ্গে সরাসরি কেনাবেচার চুক্তি এবং জাতীয় গ্রিড ব্যবহারের আইনি কাঠামো দেওয়া হয়েছে।
নীতির আওতায় সৌর, বায়ু, জীবভর ও বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎকেন্দ্রসহ পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক কেন্দ্রগুলোকে ‘সবুজ বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র’ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ ধরনের বিদ্যুৎকেন্দ্র চালাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে উৎপাদন লাইসেন্স সংগ্রহ করতে হবে। একই সঙ্গে আইন বা নীতিমালায় পরিবর্তনের ফলে কোনো বিনিয়োগকারী আর্থিক ক্ষতির শিকার হলে, তাকে সরকারি সুরক্ষা দেওয়ার বিধানও রাখা হয়েছে নীতিমালায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বাণিজ্য ও অর্থনীতি Vision: বাংলা ভাষায় ব্যবসা, অর্থনীতি, আর্থিক বাজার, উদ্যোক্তা উন্নয়ন এবং বিনিয়োগ বিশ্লেষণের সবচেয়ে বিশ্বাসযোগ্য Business & Economic Intelligence Platform হওয়া; যা নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক, করপোরেট নেতা এবং শিক্ষার্থীদের জন্য প্রধান রেফারেন্স ও জ্ঞানকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, আর্থিক ব্যবস্থা, ব্যাংকিং, পুঁজিবাজার, বিনিয়োগ, উদ্যোক্তা, স্টার্টআপ এবং ব্যবসায়িক পরিবেশকে তথ্য, গবেষণা, ডেটা, আন্তর্জাতিক তুলনা এবং বিশ্লেষণধর্মী সাংবাদিকতার মাধ্যমে উপস্থাপন করা; যাতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত, দায়িত্বশীল বিনিয়োগ এবং উদ্ভাবনী উদ্যোক্তা সংস্কৃতি বিকশিত হয়।