নতুন রেকর্ডের সামনে বাংলাদেশে কাবাডি দল

Sep 22, 2026 - 11:47
 0  5
নতুন রেকর্ডের সামনে বাংলাদেশে কাবাডি দল

গতকাল দিনের শুরুতে বাংলাদেশ রুদ্ধশ্বাস এক ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। ৩৯-৩৫ ব্যবধানে জিতে শুভসূচনা করে প্রতিযোগিতার গ্রুপ-এ তে। এরপর চীনা তাইপেকের বিপক্ষে খেলতে হয়েছে আরেক কঠিন ম্যাচ। সে ম্যাচে শেষমেশ ৪৮-৪৭ ব্যবধানে হারায় দলটিকে।

আজ বাংলাদেশ খেলবে স্বাগতিক জাপানের বিরুদ্ধে। এই ম্যাচে একটা জয় দলকে তুলে দেবে প্রতিযোগিতার শেষ চারে।

সেটা হলে ঘুচে যাবে ২০ বছরের অপেক্ষা। ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে সবশেষ সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে আর কখনো সে চৌকাঠ মাড়াতে পারেনি দলটি। আজ জাপানকে হারাতে পারলেই সেই কীর্তি গড়ে ফেলবে দলটি।

এরপর হট ফেভারিট ভারতের বিপক্ষেও ম্যাচ আছে দলটির। সেই ম্যাচে জিতলে গ্রুপসেরা হয়েই বাংলাদেশ পা রাখবে সেমিফাইনালে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।