নওগাঁয় তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে

Jan 4, 2026 - 11:58
 0  18
নওগাঁয় তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে

বিনা ডেস্ক 

তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে নওগাঁয় জনজীবনে নেমে এসেছে শীত বিপর্যয়। 

আজ রোববার (৪ জানুয়ারি) বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে আজ সকাল ৬টায় জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা রেকোর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, গতকাল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। আজ কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে শীতের তীব্রতা ও কুয়াশার প্রভাব না কমায় খুব সকালে ঘর থেকে বাহির না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, বেশ কিছুদিন থেকেই জেলায় ভোর সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে। দুপুর শুরুর দিকে সূর্যের দেখা মিললে কমতে থাকে শীতের তীব্রতা। সকাল থেকে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow