দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরছেন নুসরাত ফারিয়া

Aug 8, 2026 - 19:58
Sep 4, 2026 - 02:15
 0  15
দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরছেন নুসরাত ফারিয়া

পর্দায় নুসরাত ফারিয়ার উপস্থিতি মানেই আভিজাত্য, জাঁকজমক আর দর্শক মাতানোর এক ভিন্ন চিত্র যোগ করেন। নায়িকা হিসেবে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করে এসেছেন তিনি। তাই দীর্ঘ বিরতির পর তাঁর অভিনয়ে ফেরার খবর স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে। সবশেষ ঈদে বড় পর্দায় এই নায়িকার  উপস্থিতি লক্ষ্য করা যায় ।

অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। ঈদে প্রকাশিত তাঁর গান ‘লোকে বলে’ দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পায় এবং গানটির প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। এবার সেই ব্যস্ততা কাটিয়ে নতুন উদ্যমে ফিরছেন অভিনয়ে। আজ শুরু হচ্ছে তাঁর নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’-এর শুটিং।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ওয়েব ফিল্মে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লাপাত্তা’।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, প্রথম দিনের শুটিং হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে। এরপর টানা প্রায় ১০ দিন ৩০০ ফিট পূর্বাচল, পুরান ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।

হৃদয় আরও বলেন, ‘আজ ( শনিবার) থেকেই ফ্লোরে নামছি। প্রথম দিন এফডিসিতে শুটিং হবে। এরপর বিভিন্ন লোকেশনে কাজ চলবে। দর্শকের জন্য নতুন এবং ভিন্নধর্মী একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা থাকবে।

প্রথম দিনের শুটিংয়েই অংশ নেবেন নুসরাত ফারিয়া। তাঁর সঙ্গে থাকবেন অভিনেতা নাসির উদ্দিন খান। নির্মাতার আশা- গল্প ও নির্মাণশৈলীর কারণে ‘লাপাত্তা’ দর্শকের কাছে আলাদা আবেদন তৈরি করা।

ফারিয়া বলেন, ‘গল্পে নারী চরিত্রই প্রধান। আমি অভিনয় করছি কেন্দ্রীয় নারী চরিত্রে। পুরো গল্পটাই এই চরিত্রকে ঘিরে এগিয়েছে। সাসপেন্স, থ্রিল আর আবেগ–সব মিলিয়ে দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা হবে বলে বিশ্বাস করি।’

জানা যায়, যদিও ওটিটিতে নুসরাত ফারিয়ার পথচলা খুব দীর্ঘ নয়, তবে এটি তাঁর প্রথম কাজও নয়। এর আগে শিহাব শাহীন পরিচালিত ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। পরে ‘পাতালঘর’ ওটিটিতে মুক্তি পেলেও সেটি মূলত বড় পর্দার জন্য নির্মিত হয়েছিল। পরিকল্পনা পরিবর্তনের পর ছবিটি ওটিটিতে মুক্তি দেওয়া হয়।

‘লাপাত্তা’ বেছে নেওয়ার কারণ জানিয়ে ফারিয়া বলেন, এটি একটি কমেডি-থ্রিলার। গল্পটি খুবই চমৎকার এবং ভিন্ন ধরনের। থ্রিলারের পাশাপাশি এতে দারুণ কিছু কমেডির উপাদানও রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে গল্পনির্ভর ও মানসম্মত কাজ করার সুযোগ থাকে। এ ছাড়া শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খানের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ আমাকে আগ্রহী করেছে।

সম্প্রতি , ফারিয়া একের পর এক বিদেশি শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এর আগে দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আগামী মাসে লন্ডনেও একটি শোতে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে ভক্তদের জন্য আরও দুটি নতুন গান প্রস্তুত রেখেছেন বলে জানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত হচ্ছেন ফারিয়া। 

অবশেষে , অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত একাধিক সিনেমা। বাংলাদেশে মুক্তির জন্য প্রস্তুত ‘ফুটবল একাত্তর’। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রকস্টার’। এ ছাড়া ‘ঠিকানা বাংলাদেশ’ নামে একটি সিনেমাও রয়েছে মুক্তির তালিকায়। পাশাপাশি নাম চূড়ান্ত হয়নি এমন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।