দাম কমার পর সোনার ভরি আজ কত?
দেশের বাজারে গতকাল সোমবার সোনার দাম আরো কমানো হয়েছে। এদিন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ২ লাখ ২০ হাজার ৩৮১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এরপর নতুন করে আর দামে সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
What's Your Reaction?