দম’ হবে প্রথম সারভাইভাল ঘরানার সিনেমা: আফরান নিশো

Sep 17, 2025 - 14:33
Sep 4, 2026 - 02:41
 0  24
দম’ হবে প্রথম সারভাইভাল ঘরানার সিনেমা: আফরান নিশো

বিনোদন ডেস্ক 

সম্প্রতি কাজাখস্তানের এক দুর্গম এলাকায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ আরও কয়েকজন বিদেশি সদস্য। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘দম’। সিনেমাটির শুটিং ও প্রস্তুতি চলছে জোরেশোরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দম’ সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলেন আফরান নিশো।

তিনি বলেন, “রেদওয়ান রনি অনেক দিন পর সিনেমায় ফিরছেন। সে একজন দারুণ ডেডিকেটেড নির্মাতা। অনেক দিন ধরে এই গল্পটা নিয়ে কাজ করছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সারভাইভাল ধাঁচের সিনেমা।”

নিশো আরও বলেন, “গল্পটা শোনার পর আমি চরিত্রটার মধ্যে ঢুকে গিয়েছি। স্ক্রিপ্টটা আমার অসম্ভব ভালো লেগেছে। রনি আর শাকিল যদি ঠিকভাবে এক্সিকিউশন করতে পারে, তাহলে এটা হতে পারে একেবারেই অনবদ্য একটা সিনেমা।”

নিজের চরিত্র নিয়ে নিশো জানান, “এই চরিত্রের জন্য আমাকে প্রচণ্ড কষ্ট করতে হবে, অনেক স্ট্রাগল আছে। এটা সহজ কোনও চরিত্র নয়। ভালো পারফর্মারদের দরকার হবে, আমাকেও সেরাটা দিতে হবে।”

‘দম’ নিয়ে দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন নিশোর এই বক্তব্য। এখন দেখার পালা, বাস্তবে কতটা সফল হয় দেশের প্রথম সারভাইভাল থ্রিলার!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।