তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "ফ্রেমস অফ সিক্স" ফটো কনটেস্ট ও প্রদর্শনী*
বিনা ডেস্ক
তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাব (টিসিপিসি) তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে চলেছে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে। 'ফ্রেমস অফ সিক্স' (Frames of Six) শিরোনামে একটি ফটোগ্রাফি কনটেস্ট ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা উন্মুক্ত থাকবে সকলের জন্য। এই প্রতিযোগিতা ও প্রদর্শনী আগামী ২৮ ও ২৯ জানুয়ারি তেজগাঁও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ছয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই নিবন্ধন চলছে। আগ্রহীরা নিম্নোক্ত লিঙ্কে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন:
*???? নিবন্ধন লিঙ্ক:* https://forms.gle/vRUTRK31YcZJm1Wk7
প্রতিযোগিতার আকর্ষণ হিসেবে এই আয়োজনে বিজয়ীদের জন্য আকর্ষণীয় প্রাইজ মানি-র ব্যবস্থা রয়েছে। ক্লাবের পক্ষ থেকে সকল ফটোগ্রাফি উদ্যমী ও শিল্পানুরাগীকে তাদের ক্যামেরার লেন্সে ধরা দৃষ্টি দিয়ে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
ক্লাবের প্রতিনিধিরা জানান, 'ফ্রেমস অফ সিক্স' আমাদের একটি বিশেষ উদ্যোগ। গত ছয় বছর ধরে আমরা চিত্রের মাধ্যমে গল্প বলার চেষ্টা করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন ও প্রতিশ্রুতিশীল ফটোগ্রাফারদের স্বীকৃতি দিতে এবং তাদের কাজকে একটি মঞ্চ প্রদান করতে চাই।
উল্লেখ্য, তেজগাঁও কলেজ ফটোগ্রাফি ক্লাব এর আগেও একাধিক সফল ফটোওয়াক, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করেছে, যা শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফি সম্পর্কে উৎসাহ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আয়োজকদের আশা, 'ফ্রেমস অফ সিক্স' ফটো কনটেস্ট ও প্রদর্শনী ফটোগ্রাফি শিল্পের প্রতি আরও বেশি মানুষকে আকৃষ্ট করবে এবং দৃষ্টিনন্দন চিত্রকর্মের মাধ্যমে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক বিনিময় ঘটবে।
What's Your Reaction?