তীব্র রোদ থেকে বাঁচতে মাথায় গামছা 

Aug 13, 2026 - 12:29
 0  11
তীব্র রোদ থেকে বাঁচতে মাথায় গামছা 
ডিজিটাল এই সময়ে কারণে-অকারণে ছবি তুলি আমরা। সেগুলো জমা হয় ফোনের গ্যালারিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায়। কিছু ছবি আমাদের ভীষণ প্রিয়। অভিনেতা মনোজ প্রমাণিক জানিয়েছেন তাঁর সবচেয়ে ‘প্রিয় প্রতিচ্ছবি’র গল্প
 
কভিড লকডাউন বা তার পরবর্তী সময়ে তোলা এটি। সে সময় গ্রামে গিয়ে টানা কয়েক মাস ছিলাম। তখন গরমকাল। গ্রীষ্মের মধ্যদুপুরে বাঁশবাগান বা অন্যান্য বাগান দিয়ে ঝিঁঝি পোকার ডাক শুনে হেঁটে যেতে খুব ভালো লাগত।মনে কেমন যেন নেশা নেশা ভাব উঠত। রোদ থেকে বাঁচতে মাথায় গামছা দিয়ে ঢেকে রাখতাম। তেমনই একটা দিনে সেলফিটা তুলে স্মৃতিবন্দি করে রেখেছিলাম। 
 
ছবিটা আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়।কভিড সময়ের লকডাউনের দিনগুলো, টানা গ্রামে থাকার সময়। কারণ বড় হওয়ার পর কখনোই টানা এত দিন গ্রামে থাকিনি। গ্রামে থাকার সেই দিনগুলো আমার মনে থাকবে আজীবন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।