ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা

Dec 26, 2025 - 11:19
Dec 26, 2025 - 11:19
 0  25
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা

বিনা ডেস্ক 

আজ শুক্রবার তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে শীতের দাপটও বেড়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow