টালিউড অভিনেতার বাড়িতে ভৌতিক কাণ্ড

Jun 1, 2025 - 14:19
Jun 1, 2025 - 14:20
 0  22
টালিউড অভিনেতার বাড়িতে ভৌতিক কাণ্ড

বিনোদন ডেস্ক 

টালিউডের অভিনেতা মুখ রণজয় বিষ্ণু মাসখানেক ধরে ভৌতিক সব ঘটনার শিকার হচ্ছেন! বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় ছিটিয়ে আছে টবের মাটি, গায়ে আঁচড়...এসব কিছু ঘটছে অভিনেতার সঙ্গে।  যদিও এসব কেন হচ্ছে তার ব্যাখ্যা খুঁজে পাননি রণজয়। তবে এবার সবটা ক্যামেরাবন্দি করে হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়।

গতকাল রণজয় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল, কাচ ভেঙে ছড়িয়ে রয়েছে গোটা ঘরে। গাছের ডালপালা ভেঙে বেডরুমের মেঝেতে টবের মাটি এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছড়ানো। অভিনেতার ছবিও পড়ে রয়েছে মেঝেতে। 

রণজয় বলছেন, জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বের হই। কিন্তু এবার মনে হলো, ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভেতর থেকে বন্ধ করে তবে বাইরে বের হই। তবুও ঘরে ঢুকেই দেখছি সবকিছু এলেমেলো হয়ে পড়ে আছে। 

বাড়ির অবস্থা লন্ডভন্ড হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থতা ভোগ করছেন রণজয়। অভিনেতা বলছেন, হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। 

তবে এরকম ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছে। প্রায় গত তিন-চার মাস ধরে। বহুবার এরকমও হয়েছে যে ঘুম থেকে উঠেই দেখছি হাতে আঁচড়ে দাগ। কোথাও কাটা দাগ।

সেই ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন, কোনো ক্লু নেই! ঘরের দরজা-জানলা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোন সম্ভাবনা নেই। কিন্তু তারপরেও ঘটনাগুলো এমনভাবে ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।