টাইগারদের জয় যেন হাজারো প্রবাসীর আবেগ

Aug 16, 2026 - 18:16
 0  12
টাইগারদের জয় যেন হাজারো প্রবাসীর আবেগ

সাপ্তাহিক ছুটির দিনেও মারারা স্টেডিয়াম প্রায় খাঁ খাঁ করল। অল্প কিছু দর্শকের একটা বড় অংশই প্রবাসী বাংলাদেশি। কেউ ডারউইনেই থাকেন; কেউ এসেছেন সিডনি-ব্রিসবেন থেকে। পুরোটা সময়ই সম্ভাব্য জয়ের আনন্দ নিয়ে খেলা দেখলেন তাঁরা এবং ফিরে গেলেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী হওয়ার আনন্দ নিয়ে।

সে রকমই একজন অস্ট্রেলিয়ায় ডেটা সায়েন্সের ওপর মাস্টার্স করতে আসা তরুণ আল মাশরুক ভূঁইয়া। তাঁর কথা, ‘দেড় বছর ধরে এখানে আছি। কখনো ভাবিনি যে দেশ ছেড়ে আসার পর দেশের আবেগটা এখানে সামনাসামনি দেখতে পারব। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের।’

বাংলাদেশের এমন সাফল্য দেখাটাকে ‘ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা’ বলেছেন আল মাশরুক ভূঁইয়া। সঙ্গে যোগ করেন, ‘বাংলাদেশ অনেক বছর পর অস্ট্রেলিয়াতে খেলছে, তা–ও আবার ডারউইনে। আমাদের সৌভাগ্য হয়েছে খেলাটা দেখার। আমাদের জন্য জিনিসটা অনেক রোমাঞ্চের। আমরা অস্ট্রেলিয়াকে এরই মধ্যে দেশে একটা সিরিজে হারিয়েছি, সে আত্মবিশ্বাস এখানে দেখে আরও ভালো লাগছে।’

বাংলাদেশ যখন জয়ের খুব কাছাকাছি, তখন গ্যালারিতে কথা হচ্ছিল সিডনি থেকে আসা বাংলাদেশি এক ভদ্রলোকের সঙ্গে। তাঁর কথায়ও ভর করে ছিল আবেগ, ‘আমি সিডনি থেকে এসেছি। আমরা তিন দিন খেলা দেখার জন্য এসেছিলাম। কিন্তু আজ আমরা ফ্লাইট বাতিল করে রাতে নিয়ে গেছি। আজকে যদি খেলার ফলাফল হয়, সারা দিন জয়টা উদ্‌যাপন করে সিডনি ফিরে যাব।’

ডারউইনের সিআইএম ইনস্টিটিউটে পড়াশোনা করছেন জিসান। দল বেঁধে খেলা দেখতে আসা চট্টগ্রামের এই তরুণ বললেন, ‘অনেক দিন পর বাংলাদেশের খেলা দেখছি এবং আমরা গর্বিত যে বাংলাদেশ ভালো খেলছে। এটা আমাদের কাছে অপ্রত্যাশিত, এমনকি অজিরাও আমাদের দলের প্রশংসা করছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।