জয় দিয়েই নারী এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

Sep 1, 2026 - 13:42
 0  10
জয় দিয়েই নারী এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

গতরাত ৮ টায় ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশে। ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল নারীরা এবং প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করেছে তারা।

প্রথম ব্যাটিংয়ে নেমে ১২৯ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়া তাদের ভালো লাইন-লেন্থের ম্যাচের পুরোটা সময় চেপে রেখেছিল বলা যায়। রান তোলার গতিও ছিল মন্থর। তবু শুরুতে সোবহানা মোস্তারির দৃঢ়তা আর শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে ১২৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ওই রানই যথেষ্ট হয়েছে তাদের জয়ের জন্য। নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে ৭১ রানে জিতেছে নিগার সুলতানার দল। বল হাতে নাহিদা আক্তার ও মারুফা আক্তার পেয়েছেন ২ উইকেট। তিন উইকেট পেয়েছেন নাহিদা আক্তারএকটি করে উইকেট পান সানজিদা আক্তার ও ফাহিমা খাতুন। ইন্দোনেশিয়ার হয়ে ১৩ বলে ১২ রান করা ওপেনার মারিয়া কোরাজোনই সর্বোচ্চ রান সংগ্রাহক।

এশিয়া কাপে নিজেদের পরের ম্যাচে ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

খেলাধুলা ভিশন: বাংলা ভাষায় খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, ক্রীড়া নীতি, খেলোয়াড় উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য Sports Intelligence Platform হওয়া; যা ক্রীড়াপ্রেমী, খেলোয়াড়, কোচ, গবেষক, নীতিনির্ধারক এবং তরুণ প্রজন্মের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলা, ক্রীড়াবিজ্ঞান, খেলোয়াড় উন্নয়ন, ক্রীড়া ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বকে তথ্যভিত্তিক সাংবাদিকতা, গবেষণা, বিশ্লেষণ এবং অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে উপস্থাপন করা; যাতে একটি সুস্থ, দক্ষ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে ওঠে।